1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই -কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩১৬ বার দেখা হয়েছে
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই -কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।
শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময় নির্বাচন হবে। কোনো প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে। নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। সব দলের আন্তরিকতার কারণে খুব দ্রুতই অনেক বিষয় ঐক্যমতে পৌঁছানো গেছে। আটটি বিষয়ক মত হয়েছে সাতটি বিষয় এখনো পর্যালোচনা চলছে।
আমরা আশা করছি জুলাই সনদ দিব সবাই স্বাক্ষর করবে। বর্ষা শেষে দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে নির্বাচনের হাওয়া বইছে। অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারে নাই ‌এবার দেখবেন তারা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট হবে । আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,আমরা যথেষ্ট চেষ্টা করছি । যেখানেই কোন ঘটনা ঘটছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি। কেউ কিন্তু বাদ যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছি। যেমন ধর্ষণের ক্ষেত্রেও আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ।
গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। কোন মানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন ।
‘The Next Wave’প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান,গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ, হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপনসহ অন্যান্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০