1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৩৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় প্রভা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। প্রভা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে উপজেলার ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার কুমিল্লা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে প্রভা ফেল করার খবর পেয়ে নিজ ঘরে বিকালের দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহতের দাদা সাংবাদিকদের জানান, পরীক্ষার ফেল করায় তার নাতিন প্রভা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ খবর প্রবাসে তার বাবা জাহাঙ্গীর আলম জানতে পেরে সে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, বিষয়টি আত্মহত্যা বলে জানা গেছে। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, ঘটনাটি বড়ই দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০