1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৩৬ বার দেখা হয়েছে
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের  এইচএসসি পরীক্ষা স্থগিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবার (১০ জুলাই) এর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন। তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার উপযোগী পরিবেশ নেই। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের যাতায়াতেও দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। তাই মানবিক বিবেচনায় কুমিল্লা বোর্ডের সকল কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীসহ বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০