1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৭১ বার দেখা হয়েছে
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীর রথযাত্রা উৎসব পালিত হয়েছে। নীলাচল-নিবাসায় নিত্যায় পরমাত্মানে, বলভদ্র-শুভাদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ এই মহামন্ত্রকে সামনে রেখে রবিবার (২৭ জুন) বিকালে নরসিংদী বীরপুর শ্রী শ্রী জগন্নাথ বাড়ি থেকে রথযাত্রা শুরু করা হয়।

রথযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরপুর দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাই দূর্গা মন্দির হতে উল্টো রথযাত্রায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী জগন্নাথ বাড়ি এসে উৎসবের সমাপ্তি হবে। প্রথম রথযাত্রায় নরসিংদী শহরের কয়েক হাজার সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেয়। রথযাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী শংকর সাহা। বীরপুর রথযাত্রা কমিটির সভাপতি জিতেন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক জৌতিরাম দাস, বীরপুর সেবাব্রত সংঘের সভাপতি জুটন দাস, বীরপুর শ্রী শ্রী জগন্নাথ বাড়ির সেবায়েত বিপ্লব দাস বর্মন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র বর্মন প্রমুখ। এছাড়াও নরসিংদী পৌরসভার সামনে থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শ্রী শ্রী জগন্নাথ ধাম, শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া ধাম, সেবা সংঘ দূর্গা বাড়ি মন্দির ও গৌরবিষ্ণুপ্রিয়া মন্দির কমিটি যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। এদিকে,আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), নরসিংদী এ উপলক্ষ্যে ৭ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব পালন করবেন। আগামী ৫ জুলাই পলাশের বরাব গুন্ডিচা মন্দির হতে উল্টো রথযাত্রা নরসিংদী পৌরসভায় এসে উৎসবের সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০