1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সাপাহারে মোটরসাইকেল উদ্ধার সহ দু’জন ছিনতাইকারী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫৬৪ বার দেখা হয়েছে
 এনামুল হক সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে পুলিশের সাঁড়াশি অভিযানে ছিনতাই হওয়ার ৭২ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ দুইজন ছিনতাইকারীর সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন পুর গ্রামের মৃত এজাবুলের ছেলে আব্দুল আলিম (৩০) ও একই উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহলাল (২৮)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম’র নির্দেশনায় ও সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মানিক হোসেন, এসআই তরিকুল ইসলাম ও এসআই জিন্নাত ও সঙ্গীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে শহিদুল ইসলাম ওরফে শাহলালের বাড়ীতে অভিযান চালায়। এসময় শাহালালের শয়নকক্ষ হতে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। এসময় হাতে নাতে ওই দুজনকে আটক করে সাপাহার থানায় নিয়ে আসা হয়। পরদিন দুপুরে তাদের নামে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার। উল্লেখ্য যে, গত ২ অক্টোবর সাপাহার থানাধীন খেড়ুন্দা মোড় হতে উপজেলার রামরামপুর গ্রামের শান্ত হোসেনের মোটরসাইকেল ছিনতাই হয়। উক্ত ঘটনার পরদিন আকতার হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০