1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থী জানাল যে তার করোনা পজিটিভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৯৬ বার দেখা হয়েছে
পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থী জানাল যে তার করোনা পজিটিভ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী জানায় যে সে করোনাভাইরাসে আক্রান্ত। পরে বিশেষ ব্যবস্থায় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সূত্র জানায়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে আসে এক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে সে নিজের করোনা পজিটিভ রিপোর্ট উপস্থাপন করলে, কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করে।
ওই শিক্ষার্থী চান্দিনা মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী বলে জানা গেছে। তাকে আলাদা কক্ষে বসানোর পাশাপাশি একজন আলাদা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে আমরা আগেই প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি। আজকের ঘটনার পর আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি।’
ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং তা কক্ষে কক্ষে ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০