1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪০১ বার দেখা হয়েছে
কুমিল্লায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি 

কুকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পানিতে ডুবে সাফা মারওয়া ও সামিরা আক্তার নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ও জ্যাঠাতো বোন।
বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর পূর্বপাড়া গ্রামের মজুমদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের এক চাচা মো. আরিফ হোসেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী সাইফুল ইসলামের মেয়ে সাফা মারওয়া (৭) এবং তার ভাই দুবাইপ্রবাসী রাসেল আহমেদের মেয়ে সামিরা আক্তার (১১) বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের মাঝখানে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনার পর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশু সাফা মারওয়া স্থানীয় মুন্সিরহাট কলেজিয়েট কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী এবং সামিরা আক্তার স্থানীয় বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, শিশুদের মৃত্যুর খবর পেয়ে তাদের পিতা যথাক্রমে সৌদি আরব ও দুবাই থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০