1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

২৫০ পরিবার পেল বন্ধু উন্নয়ন সংস্থার কোরবানির মাংস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৬৮৯ বার দেখা হয়েছে
২৫০ পরিবার পেল বন্ধু উন্নয়ন সংস্থার কোরবানির মাংস
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার (কুমিল্লা) থেকে

কুমিল্লার দেবীদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ২৫০ অসহায় পরিবারের মাঝে পশু কোরবানির মাংস ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে বিদেশ ফাউন্ডেশন ও জিএফবি গ্রæপ ইউএসএ এর অর্থায়নে ৩টি গরু জবাই করে বন্ধু উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পশু কোরবানির ওই মাংস উপহার হিসেবে ২৫০ অস্বচ্ছল পরিবারগুলোর হাতে তুলে দেন।
বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম,এ, ওয়াদুদ’র সভাপতিত্বে এবং আবুল হোসেন’র সঞ্চালনায় কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর বোর্ড সেক্রেটারি সুলতান আহমেদ ভূইয়া, কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সারোয়ার আকবর, দেবীদ্বার সার্কেল এএসপি মোঃ শাহিন মিয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, অধ্যক্ষ আব্দুস সাত্তার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মোঃ কবির হোসেন, মিজানুর রহমান, মোশারফ হোসেন ভূঁইয়া, মোহাম্মদপুর নূরানী- হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক ফরহাদ, বন্ধু উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমূখ।
মাংস উপহার পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। মাংস হাতে পেয়ে ষাটোর্ধ হালিমা বেগম জানান, গরীব মানুষ তাই কোরবানি দিতে পারি নাই, এখান থেকে গরুর মাংস দিয়েছে তা দিয়ে আমি আমার মেয়ের জামাই ও নাতি নাতনিদের দাওয়াত দিয়ে খাওয়াবো।.

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০