1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দুই প্রতিবন্ধী কন্যা শিশুকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫০৬ বার দেখা হয়েছে
দুই প্রতিবন্ধী কন্যা শিশুকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধি দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯ জুন) সকালে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মুকবুল হোসেনের ছেলে বাবা মনু মিয়ার(৩২) দুই মেয়ে মনিরা আক্তার (১০) ও আল ফাতেহা (৬)। আহত অবস্থায় মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।নিহত শিশুদের দাদা মুকবুল হোসেন বলেন, আমার ছেলে বোবা, দুই নাতিনও বোবা। বোবা মেয়েদের কিভাবে বিয়ে দিবে এনিয়ে ছেলে প্রায় সময়ই ইশারায় বলতো, আমি মরে যাবো। আবার এলাকায় অনেকেই তাকে মশকরা করতো যে, ” তুই বোবা, তোর মেয়েরাও বোবা, তুই তাদের বিয়ে দিবি কিভাবে? ”
এ অভিমানেই আজ(সোমবার) সকাল ৭টার দিকে ঘরের দরজা বন্ধ করে মনু মিয়া শিশুকন্যা মনিরা ও ফাতেহাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
তিতাস উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ আহমেদ খান বলেন, শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুদের বাবা মনু মিয়াকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর কীটনাশক বা বিষের বড়ি(কেরির টেবলেট) যেখানে সেখানে বা যার তার বেচা বিক্রী নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া জরুরি বলে আমি মনে করি ।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ জানান, বাকপ্রতিবন্ধি দুই শিশুকন্যাসহ বাবা মনু মিয়া কীটনাশক পান করেছে। এতে দুই শিশুকন্যা মারা গেছেন। মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০