1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৯০ বার দেখা হয়েছে
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

মাদক সেবনে বাধা ও গোমতি নদীর মাটিকাটার সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফির উপর হামলা চালিয়েছে সঙ্ঘবদ্ধ মাদক কারবারির একটি দল।
বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা দুর্গাপুর গোমতির বেরিবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা এ সময় সাফিকে ব্যাপক মারধর করে কুরবানীর জন্য গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিক সাফি জানান, হামলাকারীরা বিভিন্ন সময় তার অফিস ও গোমতী নদীর আইল এলাকায় মাদক সেবন করত। তারা যেন মাদক সেবন না করে এ নিয়ে তাদের বাধা দেয়। এছাড়া কিছুদিন পূর্বে গোমতী নদীর চর থেকে মাটিকাটা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করে। এতে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।
বুধবার দুপুরে কুরবানীর গরু ক্রয় করার জন্য সাফি বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে উৎপাতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া,মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িম অজ্ঞাত ৪/৫ জনের একটি দল নিয়ে গোমতির আইলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে, এছাড়া তার সাথে থাকা গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী নদীর আইল এলাকা থেকে সাফিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন।
হামলার খবরে কুমিল্লার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সদর হাসপাতালে যায়। এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। বিকেলে আহত সাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০