1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বুড়িচংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৮৮ বার দেখা হয়েছে
বুড়িচংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেবের বাজারে ব্যাটারিচালিত অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার ১৭ মে বেলা তিনটায় কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম পলাশচন্দ্র সরকার (৩০), সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এ এস আই রাজিবুল। তিনি জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মোটরসাইকেল নিয়ে দেবপুর যাচ্ছিলেন পলাশ চন্দ্র সরকার। ময়নামতি সাহেব বাজার এলাকায় ব্যাটারি চালিত একটি অটো রিক্সাকে ওভারটেক করতে গেলে অটো রিক্সার সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল আরোহী পলাশ ছিটকে রাস্তার উপর পড়ে গেলে অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।এ সময় টাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটোকে উদ্ধার করে। তিনি আরো জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০