1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ফরিদগঞ্জে চুরি হওয়া পুলিশের পিস্তল ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার- ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে
ফরিদগঞ্জে চুরি হওয়া পুলিশের পিস্তল ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার- ২
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • আমান উল্যা আমান:

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্যের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ১০ দিনের টানা অভিযানে ঢাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ছিলেন, ফরিদগঞ্জ থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়,গত ৫ মে (সোমবার) দুপুরে ফরিদগঞ্জ থানার মাত্র ৫০ গজ দক্ষিণে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে এসআই রকিব উদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়। ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।টানা অনুসন্ধান শেষে গত ১৬ মে (শুক্রবার) বিকেলে রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে অভিযান চালিয়ে মূল চোর সুমনকে গ্রেফতার করে ডিএমপি, ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের একটি যৌথ টিম। জিজ্ঞাসাবাদে সুমন চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, পিস্তলটি সে বরগুনা জেলার এক ব্যক্তিকে বিক্রি করেছে। পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ক্রেতা রুবেল খানকে আটক করা হয় এবং তার কাছ থেকে পুলিশ পিস্তলটি উদ্ধার করে। গ্রেফতারকৃত চোর সুমন (৩৫) ঝালকাঠি জেলার নেছারাবাদ উপজেলার পশ্চিম সোহাগদল ইউনিয়নের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে। পিস্তল ক্রেতা রুবেল খান (৩৬) বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর ভোড়া ইউনিয়নের মৃত আজিজ খানের ছেলে। তারা দুজনই রাজধানীর মিরপুর-১ শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে বসবাস করছিল। ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০