1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৭৭ বার দেখা হয়েছে
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":5},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুর ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস (পূর্বপাড়া) এবং একই দিনে বিকেলে কাইমপুর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত শিশুদের মধ্যে একজন হলো নুসরাত (৮)। তিনি কল্পবাস এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
অপরজন আরিয়ান (৩)। তিনি কাইমপুর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে। নুসরাতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। তার সাথের শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানালে তারা পুকুরে গিয়ে খোঁজাখুঁজির পর নুসরাতকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুসরাতের ফুফু মিনুয়ারা বেগম বলেন,‘নুসরাত আমার ভাইয়ের মেয়ে। সে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।’ অপরদিকে,একই দিন বিকেলে কাইমপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় শিশু আরিয়ান। কিছুক্ষণ পর পানিতে ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি জানান, ‘হাসপাতালে আনার আগেই নুসরাত ও আরিয়ানের মৃত্যু হয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০