1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৮৬ বার দেখা হয়েছে
হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  •  কুমিল্লা প্রতিনিধি

হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে (২৪) পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনায় সত্যতা পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আমার চাকরি জীবনে এমন ব্যতিক্রম ঘটনা আমি দেখিনি। মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’ পুলিশ ও স্থানীয় সূত্র জনায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে গত ১২ মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ আরো কয়েকজনের নামে মামলা করেন। মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা বুধবার দুপুর ২টার দিকে ছেলেকে থানায় এনে পুলিশের হাতে সোপর্দ করেন। এ বিষয়ে মিনহাজ হোসেন শামীম বলেন, ‘আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর হামলা চালানোর ঘটনায় মামলা হওয়ার পর খোঁজখবর নিয়ে জানতে পারি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। যার কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০