1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ইউএনওকে স্যার না ডাকায় রাগ হয়ে মা ডাকতে বলেন 

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৮১ বার দেখা হয়েছে
(নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াছমিন’কে আপা বলে সম্বোধন করায় রাগান্বিত হয়ে মা ডাকতে বললেন এক সেবা গ্রহীতাকে।
পরে ওই সেবা গ্রহীতা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন। সেবা গ্রহীতার নাম জামাল উদ্দিন। বুড়িচং উপজেলার ভরাসার বাজারের একজন ব্যবসায়ী।
জামাল উদ্দিন তার ব্যক্তিগত ফেইসবুকে লিখেন তা হুবহু তুলে ধরা হলো।
” সরকারী কর্মকর্তাদেরকে সাধারণ জনগন স্যার বলতে হবে এটা কি বাধ্যতামূলক? এই বিষয়ে সরকারের কোন আইন আছে কি?
ফেক্টঃ বুড়িচং উপজেলার uno(মহিলা ) কে আপা বলার কারনে খুব রাগান্বিত হয়েছেন, এটানাকি office Address,  আপা না বলে মা ডাকতাম ।
আমি লজ্জিত । দেশটা কি মগের মুল্লুক?”
এ বিষয়ে জামাল উদ্দিনের সাথে বুধবার  দুপুরে জানতে চাইলে তিনি বলেন- ঘটনা  সত্য, তবে মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডাঃ মির হোসেন মিঠুর কথায় ফেইসবুক থেকে ওই লিখিত পোস্টটি ডিলেট করে দেই। তিনি বলেন সোমবার বিকেলে জন্ম নিবন্ধন সংক্রান্ত একটি কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যান। এ সময় তিনি তার সমস্যা তুলে ধরে সমাধান চাওয়ার সময় ইউএনওকে আপা বলে সম্বোধন করেন। পরে তিনি উত্তেজিত হয়ে যান। তখন তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, স্যার ডাকতে না পারলে মা ডাকবেন। এ ঘটনায় আমি বিব্রত হই। ওই ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডাঃ মির হোসেন মিঠুসহ আরোও কয়েকজন সরকারী দফতরের কর্মকর্তা ও রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ উপস্থিত ছিলেন।
ওই ঘটনার সত্যতা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি উপস্থিতি ছিলেন বলে জানান। এছাড়াও বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওইদিনের ঘটনা সত্য। স্যার না বলায় ইউএনও মহোদয় ক্ষেপে যান।
এ বিষয়ে সেবাগ্রহীতাদের অনেকেই নাম না প্রকাশ করার শর্তে জানান, ইউএনও সাবিনা ইয়াসমিনকে স্যার বলে সম্বোধন না করলে তিনি ( ইউএনও) ক্ষেপে যান।
বুধবার দুপুর ১: ৪৫ মিনিটে মুঠোফোনে বাংলাদেশ জার্নাল বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন কোনো কথা বলতে চায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০