1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষন; জামিনে এসে হত্যার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৬৭ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় ঘুমের
ঔষধ খাইয়ে বুদ্ধি প্রতিবন্ধি ছেলে স্ত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত শশুর জামিনে এসে পুত্রবধুকে পুনরায় হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ভূক্তভোগি নারী কুমিল্লা কোতয়ালী মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছে।
জানাযায়, নগরীর এক নং ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে বাচ্চু মিয়া রুমি (৪৫) ২০১৯ সালের জানুয়ারী মাসে তাঁর বুদ্ধি প্রতিবন্ধি ছেলে নূরুল ইসলামের সাথে নগরীর ১৮ নং ওয়ার্ডের হযরতপাড়া এলাকার একটি মেয়ের সাথে বিবাহ দেয়।
নূরুল ইসলাম বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় পুত্রবধুর উপর কু-নজর পরে বাচ্চু মিয়ার। বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয় পুত্রবধুকে। পরে কৌশলে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে অচেতন করে ধর্ষন করে শশুর বাচ্চু মিয়া। একাধিকবার এ ঘটনা ঘটার পর পুত্রবধু বিষয়টি বুঝতে পেরে তাঁর শাশুড়িকে জানায়।
শশুরের হাত থেকে বাঁচতে স্বামীকে নিয়ে অন্যত্র হাউজিং এস্টেট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে সে। গত বছরের ২০ অক্টোবর রাত ১০ টায় বাচ্চু মিয়া ভাড়া বাড়ীতে প্রবেশ করে পুনরায় পুত্রবধুকে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাচ্চু মিয়াকে আটক করে।
এ ঘটনায় ভূক্তভোগী নারী কুমিল্লা আদালতে সরকারি খরচে আইনগত সহায়তা কেন্দ্রের মাধ্যমে আদালতে অভিযোগ দায়ের করে। আদালত বিষটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশকে এফ.এ.আর দায়ের করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে পুলিশ আসামী বাচ্চু মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
সম্প্রতি সময়ে বাচ্চু মিয়া জামিনে বের হয়ে মামলাটি তুলে নেয়ার জন্য লোক মাধ্যমে হুমকী-ধমকি প্রদান করতে থাকে।
গত শনিবার বিকেলে ভুক্তভোগী নারী হাউজিং এস্টেট এর গোল মার্কেট এলাকায় বাজার করতে গেলে বাচ্চু মিয়া তাঁর উপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় রক্ষা পায় ওই নারী।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ওই নারী কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। যাহার নং ২৩১।
ভূক্তভোগী ওই নারী জানান, বাচ্চু মিয়া ও তাঁর সহযোগীরা তাঁকে হত্যার জন্য ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি ধমকি দিয়ে আসছে। সে নীরাপত্তাহীনতায় ভূগছে।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট তাহমিনা বেগম জানান, ভূক্তভোগি ওই নারী একেবারে অসচ্ছল, তাই সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। আসামী জামিনে গিয়ে বাদীকে হত্যার চেষ্টা চালিয়েছে। আমরা আদালতের কাছে আসামীর জামিন বাতিলের আবেদন করবো।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, মামলাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জসীট (পুলিশ রিপোর্ট) আদালতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগি নারীর অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০