1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নাটোরে স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৬১৫ বার দেখা হয়েছে
 মোঃ মিঠুন ইসলাম: নাটোর জেলা প্রতিনিধি //
নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামের মোঃ বরাত আলীকে (৪৫) তার স্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে বলে জানা যায় । সে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের পরিছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় স্ত্রী কানিজকে আটক করেছে থানা পুলিশ পুলিশ। এলাকা সুত্রে জানা যায়, নিহত বরাত আলী দুই বিয়ে করায়। তার প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে খুঁটিনাটি বিষয়ে রেগে যেতেন । এই জের ধরে দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা স্বামীকে দীর্ঘ দিন ধরে শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল। এছাড়া বরাত আলীর উপর তার সমস্ত জমিজমা কানিজের নামে লিখে দেয়ার চাপ দেয় কানিজ ও তার ভাইয়েরা। লিখে না দেয়ায় এক পর্যায়ে বরাতকে ঘরে আটকে রেখে বেধড়ক মারপিট করলে স্ত্রীর হাতুড়ির আঘাত বরাত আলীর মাথায় লাগলে এতে মারা যায় তিনি। বিষয়টি গোপন রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে বাড়ির লোকজন খবর পেলে বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে । এ সময় নিহত বরাত আলীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখে স্ত্রী কানিজকে আটক করা হয়। বাগাতিপাড়া মডেল থানার (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত স্ত্রী কানিজ ফাতেমাকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০