1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে প্রাণ গেলো দাদা-নাতির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৭৩ বার দেখা হয়েছে
 সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরাপূর্ব গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে দাদা ও নাতির মৃত্যুর খবরে বিক্ষুব্ধরা পল্লী বিদ্যুতের কানাইঘাট জোনাল অফিস ঘেরাও করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে ঝড়ে ওই গ্রামের মাওলানা ফখর উদ্দিনের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন ছিঁড়ে সড়কে পড়ে থাকে। মাওলানা ফখর উদ্দিন বিদ্যুৎ অফিসে ফোন করে তার ছেঁড়ার বিষয়টি জানান। এরপর সকাল পর্যন্ত বিদ্যুতের লাইন মেরামত করা হয়নি। সকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। নাতিকে এ অবস্থায় দেখে মাওলানা ফখর উদ্দিন বাঁচাতে গেলে উভয় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের কানাইঘাট জোনাল অফিস ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০