1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাকে দেখে ফেরার পথে ছেলের মৃত্যু, জানাজা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৬৫০ বার দেখা হয়েছে
 অন্তু দাশ, তালা ( সাতক্ষীরা)
তালায় ব্যবসায়ী ও খেলোয়াড় সৈয়দ তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।(ইন্না লিল্লাহী ওয়া……রাজিউন) সোমবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। আজ আছরবাদ তালা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান আটারই গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। তরিকুল ইসলামের ভাই সৈয়দ সোহেল জানান,খুলনার আবু নাসের হাসপাতালে মা রহিমা বেগম চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ছোট ভাই সৈয়দ তরিকুল ইসলাম মাকে দেখতে গিয়েছিলেন। মাকে দেখে মোটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়িতে ফেরার পথে ডুমুরিয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তরিকুল মৃত্যুবরণ করেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল।বিপরীত দিক খুলনা থেকে তরিকুল ইসলাম মোটরসাইকেলযোগে সাতক্ষীরার তালায় ফিরছিলেন।পথিমধ্যে নতুন রাস্তা এলাকায় একটি ইজিবাইক ওভারটেক করার পর পেছনে থাকা ট্রাকটি ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছন দিকে আঘাত করে তরিকুল। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাকটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০