1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাপাহারে ডাকাত দলের এক সক্রিয় সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬৭০ বার দেখা হয়েছে
 এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ডাকাতি করার সরঞ্জামসহ ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ। সম্প্রতি সাপাহারে এক মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে আকতার হোসেন (৩২) বলে জানা গেছে। ঘটনা সুত্রে জানা যায়, গত ২ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খঞ্জনপুর রামরামপুর গ্রামের ওসমান গনীর ছেলে শান্ত হোসেন সাপাহার বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে ইসলামপুর ও খঞ্জনপুরের মাঝামাঝি স্থানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের নকল পোশাক পরিহিত ৩/৪ জন ছিনতাইকারী তাকে দাঁড় করায়। কিছু বুঝে ওঠার আগেই অভিনব কায়দায় শান্ত’র হাত পা বেধে রেখে বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় তারা। এরই সূত্র ধরে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে উপজেলার নিশ্চিতপুর দিঘী পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী শান্তর বাড়ি তল্লাশী করে আর্ম পুলিশ ব্যাটালিয়নের ১সেট নকল পোশাক , ৫টি মোবাইল ফোন, ১টি হাসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চ ও ১টি বড় মাপের লোহা কাটা প্লাস উদ্ধার সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালত সোপর্দ করা হয়েছে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গ্রেফতারকৃত আকতার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসাইকেল ছিনতাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০