1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় একদিনে পানিতে পড়ে নিহত-১ শিশু আহত-১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৬৩ বার দেখা হয়েছে
এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় একদিনে পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছে এক শিশু পুকুরের অপরদিকে পানিতে গুরুতর আহত হয়েছে আরো এক শিশু। উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে ও মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামে এ পৃথক মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ ৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের আবুল কাশেম সওদাগরের নাতি ও আবদুর রহিমের ছেলে মো. হাসান (৫) পানিতে ডুবে গুরুতর আহত হলে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় রেফার করা হয়। পরে পথিমধ্যেই জ্ঞান ফিরে আসে শিশুটির। অপরদিকে দুপুরে ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ফটোগ্রাফার মো. আক্তার হোসেনের ছেলে ইয়ামিনকে (১৯মাস) হাসপাতালে আনার সাথে সাথেই মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। শিশুটির চাচা মো. ইউসুফ জানান, ঘরের পাশেই ছিল পুকুরটি। তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। দরজায় কাঠের ফালি দিয়ে বেড়াও দেওয়া থাকে। এরই মধ্যে কখন যে মায়ের চোখ ফাঁকি দিয়ে ডিঙিয়ে পুকুরে পড়ে যায় কেউই টের পায়নি। এ ব্যাপারে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে সামাজিকভাবে দাফন কাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০