1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে
 মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, রোববার (৩ অক্টোবর) ভোরে ঢাকা চট্টগাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থানার এসআই প্রতুল দাসের নেতৃত্বে এএসআই ইয়াসিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন সাদা রঙের একটি টয়োটা করোলা প্রাইভেটকারে (ঢাকা- মেট্রো-গ-১৫-২১৭৮) তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো: ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার ছোট কৈখালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে বেলায়েত হোসেন (৪৪) ও কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের মো: জামালের ছেলে আবুল বাশার (২৪)। এ সময় প্রাইভেটকার ও মাদক কারবারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। রোববার দুপুরে থানায় মামলা দায়ের শেষে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০