1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নরসিংদীতে ২৮ বছর পলাতক ডাকাতি মামলার আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৬৬৮ বার দেখা হয়েছে
 নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ২৮ বছর পলাতক থাকার পর মাহামুদুল হাসান ওরফে মঞ্জু (৫৩) নামে ডাকাতি মামলার সাজা পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার ভোরে শিবপুর থানাধীন সৈয়দের খোলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহামুদুল হাসান ওরফে মঞ্জু সৈয়দের খোলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান জানান, মাহামুদুল হাসান ওরফে মঞ্জু ২৮ বছর আগে কুখ্যাত ডাকাত ছিল। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর থানায় ডাকাতির অভিযোগে মামলা হয় এবং ১৯৯২ সালে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পর সে বিদেশে চলে যায় এবং সৌদিআরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পালিয়ে বেড়ায় এবং দীর্ঘ ২৮ বছর বিদেশে আত্মগোপনে থাকে। ২০০৩ সালে সে দেশে আসার পর প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের কারণে দ্বিতীয় বিয়ে করে আবারও বিদেশে পালিয়ে যায়। বিভিন্ন সময়ে সে দেশে এসেছিল। ইতিমধ্যে তাকে বিচারিক আদালতে পলাতক অবস্থায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। ২৮ বছর পলাতক থাকায় তাকে গ্রেফতার করা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। র‌্যাব ১১ দীর্ঘদিনের অপেক্ষমান সাজা ওয়ারেন্ট সংগ্রহ করে তাকে খুঁজতে শুরু করে। আনুমানিক ০৬ মাস পূর্বে সে দেশে ফিরেছে নিশ্চিত হয়ে দীর্ঘদিন খোঁজাখুজির পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০