1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৩ বার দেখা হয়েছে
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক এডভোকেটকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন,জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও তার সহযোগী সদর উপজেলার চুলডগী গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে এডভোকেট মোহাম্মদ জলিল হোসেন (৩৯)।
বুধবার(১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়,১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমান গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী এডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করে।
অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০