1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৭ বার দেখা হয়েছে
ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়নামতি অঞ্চলের আন্ত: কলেজ এ্যাথলোটিকস প্রতিযোগিতা (১৭ ডিসেম্বর) মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজনে কুমিল্লা স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃনিজামুল করিম ।
প্রধান অতিথির মাধ্যমে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে মাঠ প্রদক্ষিণের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সার্বিক ব্যবস্থানায় কুমিল্লা শিক্ষাবোর্ড এর আয়োজনে ময়নামতি আঞ্চলের আন্তঃ কলেজ এ্যাথলেটিকস উদ্বোধন অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে.কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি,এএসসি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়াত মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র সহ বিভিন্ন কলেজ থেকে আগত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন,ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই হলে আগামি বাংলাদেশের ভবিষৎ।তাই তোমরা এখন থেকেই আগামীর সমৃদ্ধ ও শান্তির রাষ্ট্র তৈরিতে নিজেকে গড়ে তুলতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি,এএসসি। এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ। একই দিন বিকেলে ২য় পুরষ্কার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড উপ-সচিব মোহাম্মদ সাফায়েত মিয়াসহ কুমিল্লা শিক্ষাবোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বিভিন্ন কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায়হভ কুমিল্লা জেলার ২০টি কলেজের ২৭৯জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০