1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৮০২ বার দেখা হয়েছে
 দেশের ঘটনা ডেস্কঃ
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এহসান চৌধুরী পরিবারের সঙ্গে উত্তরায় থাকতেন। তার বাবার নাম আমির উদ্দিন চৌধুরী। নিহতের পরিবার জানায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেলগেট এলাকায় যান শারীরিক প্রতিবন্ধী এহসান। সেসময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের পর জানাতে পারব মৃত্যুর আরও কোন কারণ আছে কিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০