1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বজ্রপাতে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে
 দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে বাড়িতে গোসল করার সময় প্রবল বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে তমু কুমার রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালের দিকে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পারগাঁও এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত তমু কুমার ওই এলাকার হেমন্ত কুমার রায়ের ছেলে। বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হেমন্ত রায় এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ইউপি সদস্য হরিবর রহমান জানান, বজ্রপাতের ঘটনায় তমুর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বজ্রপাতের ঝলসানিতে পাশের গোয়াল ঘরে থাকা তার বাবাও অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিসৎক তমুকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর কোতয়াপলী থানার ওসি মোজাফ্ফর হোসেন বজ্রপাতে তমুর মৃত্যু ও তার বাবা হেমন্ত কুমারের আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০