1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- চাঁদপুরে হানিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৫৫০ বার দেখা হয়েছে
আমান উল্যা আমান চাদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন,গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে অংশ নেয়া অধিকার যেমন কারো আছে,তেমনি অংশ না নেয়ার অধিকারও সবার আছে। কেউ যদি মনে করে নির্বাচনে অংশগ্রহণ করবে না,সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। তবে এ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না। দলীয় সরকারের অধিনেই নির্বাচন হবে। কারন আমাদের দেশের সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আর কখনো কাজে দিবে না। ২ অক্টোবর দুপুরে চাঁদপুর স্টেড়িয়াম মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এমন কথা বিগত ২০০৮ সালে বেগম খালেদা জিয়াও বলেছিলেন। ফলে নির্বাচনের পর তাদেরকেই সেই ভাগ্য বরণ করতে হয়েছে। সুতরাং আগামীদিনেও এ দলটির পরিণতি কি হয়,তা সময়ই বলে দেবে। বিএনপি এমন কোন কাজ করেনি যাতে জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায়। সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমে শুধু বই পড়ে নয়, শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়েও পড়বে। তিনি আরো বলেন, গত ১০ বছরে এই শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজিয়েছে। অর্থাৎ আনন্দ এবং কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম,কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সুজিত রায় নন্দী, সংসদ সদস্য মেজর (অব.) রফিক ইসলাম,সংসদ সদস্য মুহাম্মদ সফিকুর রহমান, সংসদ সদস্য অ্যাড নুরুল আমিন রুহুল, কেন্দ্রীয় নেতা নাজিব উল্লাহ হিরো, তৃণমূল পর্যায়ের নেতা,হাইমচর উপজেলার শাহজাহান প্যাদা, মতলব দক্ষিণের মবিন সুজন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপনসহ অর্ধশত নেতা। আগামীকাল ৩ অক্টোবর একই ভ্যানুতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০