1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাস্তার গর্ত ভরাট কাজে নিজেই নামলেন রাজনৈতিক এ নেতা!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৫৭৩ বার দেখা হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ
এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগের কথা চিন্তা করে গর্ত খানাখন্দে ভরা রাস্তায় স্ব উদ্যোগে মোঃ মঈন উদ্দিন মানিক প্রকাশ ডাক্তার মানিক ইট ফেলে ভরাট করেন। মঈন উদ্দিন মানিক আদর্শগতভাবে নিজ খরচে এলাকার নানামুখী উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সমাজ সামাজিকতা ও রাজনৈতিক অঙ্গনে মঈন উদ্দিন মানিক ব্যাপক পরিচিত সজ্জন। তিনি রাজনীতি করতে গিয়ে বিএনপি’র রোষানলে পড়ে মামলা হামলার শিকার হন। প্রতিহিংসামূলক ভাবে তাকে ও তার রাজনৈতিক সহকর্মীদের হত্যা মামলাসহ নানা ইস্যু তৈরি করে ৮টি মামলা দিয়ে হয়রানি করেন। এতে মইনুদ্দিন মানিকের চাকরি চলে যায়। পরবর্তীতে সম্পন্ন মামলার খরচ তিনি একাই বহন করেন। তাতে তার পৈত্রিক সম্পত্তি থেকে ৫০ শতাংশ বিক্রি করতে হয়। মঈন উদ্দিন মানিক ১৯৮১ সালে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান সুলতান আহমেদের বদরপুর এজেন্ট, ১৯৯৬ সালে এমপি প্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী প্রধান এজেন্ট, ২০০১ সালে এমপি প্রার্থী শাহজাহান এজেন্টের দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের এজেন্টের দায়িত্ব পালনকালে বিরোধীদলীয় সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। ২০২১ সালে ড.আনোয়ার হোসেনের নির্বাচনে কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করেন। মঈন উদ্দিন মানিক বাংলাদেশ কৃষক লীগের রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক, ১৯৯৬ থেকে-২০০৩ পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, ৬ বারের অভিভাবক সদস্য নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়, সভাপতির দক্ষিণ বদরপুর তোরাব আলী জামে মসজিদ, সভাপতির দক্ষিণ বদরপুর ঈদগাহ কমিটি, সহ-সভাপতি দক্ষিণ বদরপুর খামার বাড়ী জামে মসজিদ, দাতা ও সভাপতি বদরপুর কমিউনিটি ক্লিনিকসহ নানা সেবামূলক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। তিনি পৈত্রিক সম্পত্তি থেকে কমিউনিটি ক্লিনিক এর জন্য মূল্যবান জমি দান করেছেন। সমাজ সেবামূলক কর্মকান্ডে তিনি যথেষ্ট আন্তরিক বলে স্থানীয়রা জানান। এই আপাদমস্তক সমাজসেবী মইনুদ্দিন মানিক আসন্ন করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০