1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৩ বার দেখা হয়েছে
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল জোয়ালকামড়া এলাকার রাস্তার ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত পৌরশহরের জোয়াল কামড়া এলাকার তাইজুল ইসলামের স্ত্রী। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেশী আতিকুল ইসলাম জানান, নিহত বেগম বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাতে কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যান। সেখানেই দুর্ঘটনায় তিনি মারা যান। বেগম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০