1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে বাস চাপায় বৃদ্ধা নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৫ বার দেখা হয়েছে
 কাশিয়ানী- গোপালগঞ্জ : প্রতিনিধি //
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় ফজুরুন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো: মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ফজুরুন বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ার পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ শেখের স্ত্রী। পরিদর্শক আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক জানিয়েছেন, বাড়ির সামনে সড়কের পাশে পাটখড়ি শুকাচ্ছিলেন ওই বৃদ্ধা। এই সময় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহি বাস অন্য একটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০