1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শেখ হাসিনা দেশবাসীর জন্য ২৬টি উন্নয়ন পদক এনেছে – আ’ক’ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭১ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি //
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন বিএনপির আমলে ৪ বার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা চুরির স্বীকৃতি এনেছিলো, আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক উন্নয়ন পদক লাভ করে দেশের সুনাম উজ্জল করেছেন। বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিনত করেছিল, দেশে বিএনপি কোন উন্নয়ন করেনি, তাদের দেশের প্রতি কোন দায়বদ্ধতা নেই, তারা এতিমের টাকা লুটপাট করেছে, এতিমের টাকা চুরির অপরাধে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে, মন্ত্রী বলেন, আমরা দেশের একটা মানুষকেও গৃহহীন রাখবো না, সকল জনসাধারণের খাদ্য অন্য বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবো। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন। পরে তিনি মুরাদনগর, বুড়িচং, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন,ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছিলেন,পাকিস্তানের ২০ বছরে বাংলাদেশের কোন অফিসার সিএসপির পদ পায়নি, আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্যদিয়ে বঙ্গবন্ধুকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, কিন্তু বাংলার দামাল ছেলেরা গনআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছিলেন
২৬ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণায় আমরা স্বাধীনতা যুদ্ধে ঝেঁপে পড়েছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা এবং নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম ফারুক,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০