1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মুরাদনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৭ বার দেখা হয়েছে
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এ শ্লোগাণ ও ‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় কন্যা শিশু দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নেতৃত্ব দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। এ ছাড়াও র‍্যালিতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীসহ আরো অনেকে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০