1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে ৪ লাশ উদ্ধার-নিখোঁজ অনেকে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫২ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ নৌকা ডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হন। যাদের মধ্যে এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ১৭ জনকে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খায়রুল ইসলামের সহধর্মিণী মোসা. নিলুফা (৫০) ও তার নাতি ৫ বছরের শিশু সিয়াম। এছাড়াও নিহতের মধ্যে একই পরিবারের চারজন পর্যন্ত রয়েছে বলে জানা গেছে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, দুপুর সোয়া ২টার পর শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে পাকা দশরশিয়া যাওয়ার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে যানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ ও দমকল কর্মীদের টিম পাঠানো হয়। ওসি বলেন, সাড়ে ৫টা পর্যন্ত পুলিশ ও দমকল কর্মীরা পদ্মায় তল্লাশী করে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। আর লাশ পাওয়া গেছে চারজনের। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১০ থেকে ১২ জন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তল্লাশী অব্যাহত রেখেছে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে বলে জানান তিনি। ঘটনাস্থলে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০