1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তালতলীতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৪ বার দেখা হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী বাজারের সদর সড়ক ও ফুটপাত অবৈধ দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বুধবার (২৯সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাজারের সদর রোডে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো.কাওছার হোসেন। জানা গেছে,সড়কের উপর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে চলাচলের বিঘ্ন ঘটে।উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ সরিয়ে ১২জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬২হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.কাওছার হোসেন বলেন, অভিযানকালে অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতে ১২জন ব্যবসায়ীকে মোট ৬২হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অভিযানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০