1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাণীশংকৈলে দুর্ঘটনার শিকার হয়ে ট্রাক্টর ড্রাইভার নিজের গাড়িতে নিজেই নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৭৮৯ বার দেখা হয়েছে
  • হুমায়ুন কবির: রাণীশংকৈল (ঠাকুরগাঁও

প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফারুক হোসেন (২৫) নামে এক ট্রাক্টরের ড্রাইভার ইটভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় নিজের গাড়িতে নিজেই দুর্ঘটনায় শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন। শনিবার (৬ জুন)দুপুরে উপজেলার লাকসামপাড়া এলাকায় ইট নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন ওই ড্রাইভার। ফারুক হোসেন উপজেলার কাদিহাট গ্রামের আবুল হোসেনের ছেলে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায় ঘটনার দিন দুপুরে ট্রাক্টর ড্রাইভার ফারুক মহারাজা একতা ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় লাকসাম পাড়া এলাকায় পৌঁছালে একটি কাঁচা রাস্তায় ট্রাক্টরটির একটি চাকা ডেবে যায়। ড্রাইভার গাড়িটিকে গর্ত থেকে তোলার জন্য গিয়ারআপ করতে গেলে সামনের ইঞ্জিনটি উপরে উঠে যায়। এবং ড্রাইভার ফারুক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির ইঞ্জিনের অংশটুকু ছুটে ড্রাইভারের উপর গিয়ে পড়ে। এতে চালক ফারুক গুরুতর আহত হলে সাথে সাথে স্থানীয়রা তাকে পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীশংকৈল থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০