1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে ‘পিরানহা’ মাছ জব্দ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিষেক দাশ এ আদালত এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ধামঘর ইউনিয়নের নহল-চৌমুহনী বাজারের পাশে একটি মৎস প্রজেক্টে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ।

অভিযানকালে প্রজেক্টে জাল ফেললে নিষিদ্ধ পিরানহা মাছ দেখতে পায়। পরে ১০ মণ মাছ সহ গাইটুলি গ্রামের আজিজুর রহমানের ছেলে মাছ চাষি মিজানুর রহমানকে উপজেলায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে মিজানুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং পজেক্টের বাকি মাছগুলো আগামী দুই দিনের মধ্যে মৎস কর্মকর্তার উপস্থিতিতে ধরে ধ্বংস করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমান, মৎসজীবীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মৎসজীবীলীগের সদস্য সচিব রাজিব মুন্সিসহ উপজেলা মৎস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০