1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে গলাকাটা লাশ মিলল মৎস খামারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৭৬ বার দেখা হয়েছে
দেবীদ্বারে গলাকাটা লাশ মিলল মৎস খামারে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার  প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ষাটোর্ধ বয়সী মোখলেসুর রহমান নামে এক ব্যক্তি সুয়া মিয়া মাঝারে যাওয়ার কথা বলে বের হওয়ার একদিন পর গলাকাটা লাশ মিলল মৎস খামারে।
ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে রোববার (০২ জুন) বিকেল ৫ টায় সুয়া মিয়া মাজার সংলগ্ন আনোয়ারের মাছের প্রজেক্টের একটি পুকুরে।
নিহত মোখলেসুর রহমান(৬৫) ধামতী চৌধূরী পাড়ার মৃত: সামসুল হকের পুত্র। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত মোখলেসুর রহমান গতকাল বিকেলে সুয়া মিয়া মাাঝারে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন। আজ বিকেলে কন্ঠনালী কাটা ও রক্তাক্ত অবস্থায় তার বাড়ি থেকে প্রায় এক কিলো মিটার দূর আনোয়ারের মৎস প্রজেক্টের একটি পুকুরের পাড়ে মৃত:অবস্থায় দেখতে পায়। পরে স্থানয়রা পুলিশকে খবর দিলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহববুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ছেলে মনির হোসেন জানান, তার পিতা মানষিক ভারসাম্যহীন ছিল। গতকাল সুয়া মিয়ার মাঝারে যাওয়ার কথা বলে রাতে আর ঘরে ফিরেনি। আজ বিকেলে তার মরদেহ একটি মাছের খামারে পাওয়া যায়। তিনি আরো জানান, এর আগে গত এক মাস ধরে কয়েকবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার কোন শত্রু ছিলনা।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান নিহত ব্যাক্তির মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। লাশের পাশে একটি বিষের বোতল ও একটি ব্লেড পাওয়া গেছে। তার কন্ঠনালীটা কাটা ছিল। ধারনা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে এবং ব্লেড দিয়ে নিজের কন্ঠনালী নিজেই কেটেছে। কারন পরিবারের লোকজনেরও ধারনা সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের পরই নিশ্চিত হতে পারব ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০