1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

টাঙ্গাইলে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৫৩ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ

শনিবার (১৮মে)সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চক দফরা গ্রামের মৃত নুরু শেখের ছেলে আফজাল হোসেন (৬০) ও আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫৫)। নিহতরা সম্পর্কে একে অপরের খালাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব পারভেজ ও নিহতদের স্বজন আব্দুল লতিফ।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হজরত আলির খেতে ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসাইন জানান, ওই দুই শ্রমিকের মৃত্যুর খবর জেনেছি। তাদের আর্থিক সহযোগিতা করাসহ মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০