1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ,কনের পিতাকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪৯১ বার দেখা হয়েছে
চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ,কনের পিতাকে জরিমানা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • সোহেল রানা চান্দিনা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলে মাদ্রাসা ছাত্রী সুমি আক্তার। মেয়েকে বাল্য বিবাহ দেয়ার আয়োজন করায় কনের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব।
শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের ওই ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্রী সুমি আক্তার ওই গ্রামের আব্দুল কাদের এর মেয়ে। সে স্থানীয় নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, নাওতলা গ্রামে মাদ্রাসা ছাত্রী সুমি আক্তারকে বিবাহ দেয়ার জন্য আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় কনের পিতা মেয়েকে বাল্য বিবাহ দিবেনা মর্মে মুচলেকা দেন এবং বিবাহের আয়োজন করায় ৩০ হাজার টাকা জরিমানা দেন।
মাদ্রাসা সুপার আ.ন.ম সাইদুর রহমান জানান, সুমি আক্তার অত্যন্ত মেধাবী ছাত্রী। অভিভাবকদের অজ্ঞতায় মেয়েটির বাল্য বিবাহের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো এই মেধাবী ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাবের মো. সোয়েইব বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্য বিবাহ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০