1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে প্রবাসীর তালাবদ্ধ ঘরে অগ্নিকান্ড, আসবাবপত্রসহ আট লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর তালাবদ্ধ ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ঘরের আসবাবপত্রসহ বহু মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, নগরপাড় গ্রামের ইতালি প্রবাসী শাহজাহান মিয়ার স্ত্রী মাহমুদা বেগম তার ছেলে মেয়েদের নিয়ে গত (২০শে সেপ্টেম্বর) সোমবার তার বাবার বাড়ী উপজেলার পান্ডুঘর গ্রামের বেড়াতে যায়। এরমধ্যে শনিবার (২৫শে সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় প্রবাসীর তালাবদ্ধ ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ীর গেইটের এবং ঘরের দরজার তালা ভেঙ্গে ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয়রা। এসময় প্রবাসীর ঘরের চারটি রুমের মধ্যে তিনটি রুমের মালামাল পুড়ে গিয়ে প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
প্রবাসীর স্ত্রী মাহমুদা বেগম বলেন আগুনের খবর পেয়ে আমি বাবার বাড়ী থেকে এসে দেখি আমার ঘরের ফ্রিজ, টিভি, আলমারিসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রর বলেন এই অগ্নিকান্ডের ব্যাপারে আমাদেরকে কেউ জানায়নি। সংবাদ পেলে দ্রæত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে আনতে পারতাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০