1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭৬৮ বার দেখা হয়েছে
চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৩মে) সুপ্রিমকোর্টের নির্দেশনায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আগামী ৫ই জুন ওই নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত হওয়ায় চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ৫ জুন বুধবার ভোট হবে না ।
চেয়ারম্যান প্রার্থী শাহ সেলিম প্রধান জানান – গত (১২মে) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ের দিন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী শাহ সেলিম প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহাল থাকা এবং হাইকোর্টের রিটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
সেই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সেলিম প্রধান। রিট পিটিশন মঞ্জুর করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে শাহ সেলিম প্রধান এর প্রার্থীতা বহাল রাখেন হাইকোর্ট। নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। রিট পিটিশন ৫৩২০/২০২৪ এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) জাবের মো. সোয়াইব জানান – বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের জানিয়েছেন আগামী ৫জন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০