1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফসলি জমিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক স্পর্শে মা-ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে
 আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক স্পর্শে ছেলে আব্দুল কাদের(৩৫)’কে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা আফরোজা বেগম(৬০)। শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিক পাড়ায় পানির পাম্প থেকে ফসলি জমিতে পানি নিতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৮নং নন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান জমিরুল ইসলাম। নিহত আব্দুল কাদের ওই গ্রামের মনু মিয়ার ছেলে ও আফরোজা বেগম মনু মিয়ার স্ত্রী। পরিবারের স্বজনেরা জানান,বিকেলে দিকে আব্দুল কাদের ফসলি জমিতে পানি দিবার জন্য জমির মোটর রুমে যায়। এসময় মোটরে শর্ট সার্কিট হয়ে সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় কাদের। দীর্ঘ সময় ছেলে বাসায় না ফেরায় সন্ধ্যায় তার মা আফরোজা ছেলেকে খু্ঁজতে সেই জমিতে যায়। এসময় ছেলেকে মোটর রুমে পড়ে থাকতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তার মাও বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়। এসময় বাবা ও দাদিকে পড়ে থাকতে দেখে আফরোজার সাথে থাকা কাদেরের ছেলে শিশু নুর(৫) বাসায় দৌঁড়ে গিয়ে পরিবারের অন্যদের জানায়। তখন স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল। তিনি জানান খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। বিদ্যুৎতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০