1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু, সাপ ওঝার জ্বালে আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৫ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক//
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মরিয়ম আক্তার তম্বী(৭) নামে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ঘটনায় শুক্রবার দুপুরে উপজেলার ছয়গ্রাম বাজারের স্বর্পরাজ শাহআলম ওঝা নিহতের নিজ বাড়িতে এসে বিসাক্ত সাপটি উদ্ধার করেন বলে স্থানীয়রা জানান। তবে ওঝা বলেন- বাড়ির লোক আমাকে খবর দিলে নিহতের বাড়ির পুকুর পাড় থেকে প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে ৫ ফুট লম্বা একটি বিষধর ফনক সাপ উদ্ধার করি। বিষয়টি নিশ্চিত করেন বাকশীমূল মাদ্রাসার শিক্ষক ও কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা মোঃ মফিজুল ইসলাম ও নিহতের চাচা বাকশীমূল ইউনিয়ন ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান। স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়,(২৩ সেপ্টেম্বর ২০২১) বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল পূর্ব পাড়ার ওমান প্রবাসী মাহে আলমের কন্যা সন্তান ও স্থানীয় বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার তম্বী বাড়ির পাশে পুকুর পাড় খেলা করতে গেলে বিষাক্ত সাপে কামড় দেয়।ঘটনার সাথে সাথে পিতা- মাতা ও আত্মীয় স্বজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সাপের কামড়ের চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়।পরে তাকে চট্টগ্রাম চিকিৎসার জন্য প্রেরণ করেন। কিন্তু চৌদ্দগ্রাম পৌঁছার পর সন্ধ্যার ৬ টার সময় ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়। পরে তার লাশ আত্মীয় স্বজনরা রাতে বাড়িতে নিয়ে আসে। ওই ঘটনায় শুক্রবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় ওঝাকে দিয়ে একটি বিষধর ফনক সাপ উদ্ধার করা হয়েছে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০