1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চান্দিনায় ৫ কেজি গাঁজাসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে
 চান্দিনা প্রতিনিধি //
বিশেষ এক অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের রারিরচর এলাকাধীন চায়না ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জেলার বাঙ্গরা থানার খামার গ্রামের সাফায়েত খানের ছেলে ফারুক খান(৩০), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাদশিকারী গ্রামের মো. রফিক মিয়ার ছেলে মো শাহিন আলম(২৭) ও ভোলার সদর উপজেলার চরনগর গ্রামের ছগির আহাম্মেদ এর ছেলে মো. মহিবুল্লাহ (২৩)। জানা যায়, মাদক নিয়ে অন্যত্র যাওয়ার জন্য মহাসড়কের ঢাকাগামী লেনের ওই অংশে বাসের জন্য অপেক্ষা করছিল মাদক পাচারকারীরা। এসময় পুলিশের উপস্থিতে টের পেয়ে পালানোর চেষ্টা করলে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুজন দত্ত ও সঙ্গীয় ফোর্স তাদের আটক করে। পরে তাদের দেহে তল্লাশি করে তাদের সাথে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মহাসড়কে বিশেষ এক অভিযানে শুক্রবার দুপুরে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০