1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ট্রাক-সিএনজির সংঘর্ষ, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে
 খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ডুমুরিয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের পূর্ব জিলেরডাঙ্গায় বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৩৯৪) সিএনজিকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে যাত্রীভর্তি সিএনজিটি রাস্তার ডান পাশের খাদে পড়ে যায়। পরে সিএনজির ওপর বালুভর্তি ট্রাকটি আছড়ে পড়ে। এই ঘটনায় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের মহিরউদ্দিন সানার মেয়ে হোটেল শ্রমিক রেশমা খাতুন (৩২), শরাফপুর গ্রামের মাহমুদ সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৫) , তার স্ত্রী শিউলি বেগম (১৮) ও একই গ্রামের মৃত জাকির সরদারের ছেলে সিএনজিচালক ইলিয়াস সরদার (৪৫) মারা যান। এছাড়া তুহিন নামে একজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্থানীয়রা অভিযোগ করেন, বালুভর্তি ট্রাকটি রাকিব (২২) নামে একজন হেলপার চালাচ্ছিলেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ওসি বলেন, চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০