1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক নির্মাণ শ্রমিক অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
নিহত আবুল কালাম (৩৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের রৌশন আলী মিয়াজী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বুধবার(২৭ মার্চ) সকাল ৭টার দিকে বসুরহাট টু দাগনভূঞা সড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.হায়দার হোসেন সম্রাট। তিনি বলেন, নিহত কালাম পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিল। ফেনী জেলার দাগনভূঞার তালের চারা এলাকার মাদরাসা মার্কেট সংলগ্ন একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। পায়ে হেঁটে ওই ভবনে কাজ করতে আজ সকালে বাড়ি থেকে বের হয় কালাম। কাজে যাওয়ার পথে সে আরেক শ্রমিক সহ দাগনভূঞার মীর বাড়ির সামনে পৌঁছলে বসুরহাট থেকে ঢাকা মুখি একটি অ্যাম্বুলেন্স তাকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হচ্ছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০