1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে
 জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার পাঁচবিবি ও কালাই উপজেলার পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় পাঁচবিবি উপজেলার ভিমপুরে সুবোধ রায় (৩৬) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুবোধ রায় ওই গ্রামের শ্রী তরণী কান্ত রায়ের ছেলে। একই সময়ে কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম আজম (২৬)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০