1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

১৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত, ক্লাস বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়ার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকা শাখার উপতত্ত্বাবধায়ক রিক্তা বানু বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ১৬ সেপ্টেম্বর সরকারি শিশু পরিবার বালিকা শাখার সদস্য ও হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর করোনার উপসর্গ দেখা দেয়। এরপর আরও কয়েকজনের মধ্যে উপসর্গ ছড়িয়ে পড়ে। ২০ সেপ্টেম্বর শিশু পরিবারের ২৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজিটিভ আসে। এর আগে করোনার উপসর্গ দেওয়া পরই তাদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। শিশু পরিবার বালিকা শাখার উপতত্ত্বাবধায়ক রিক্তা বানু জানান, ওই ১৩ জনের মধ্যে ৫জন সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ৫জন হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। অপর তিনজন স্থানীয় সোনালী শৈশব নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রিক্তা বানু জানান, শুক্রবার শিশু পরিবারের আরও ২১ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনো ফলাফল জানা যায়নি। পর্যায়ক্রমে শিশু পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হবে। বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা পারভীন জানান, শিক্ষার্থীদের অনুপস্থিত দেখে শিশু পরিবারে যোগাযোগ করে তাদের সর্দি-জ্বরের কথা জানা যায়। পরে জানতে পারেন, ওই পাঁচ শিক্ষার্থী করোনায় আক্রান্ত। তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তাদের মৌখিক নির্দেশে আপাতত চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, করোনা শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০