1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৭ বার দেখা হয়েছে
মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ডাকাতি ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে উপাজেলার ঘোলপাশার মতিয়াতলী এলাকায় ইউছুফ মিয়ার কাঠ বাগানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ সাবেকপাড়ার মো: হানিফের ছেলে মোস্তফাকে আটক করে। এ সময় ইশানচন্দ্রনগর গ্রামের সেলিম মিয়ার ছেলে রাসেল (২৮) নামে অপর মাদক পাচারকারী পালিয়ে যায়। এদিকে পৃথক অভিযানে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী চিওড়ার চিলপাড়া গ্রামের এশু মিয়ার ছেলে আলী আক্কাস, মাদক মামলায় সাজাপ্রাপ্ত বাতিসার চাঁন্দকরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: সুমন কাজী, ওয়ারেন্টভুক্ত কালিকাপুরের সমেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হালিম ও ঋণ খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত শুভপুরের কটপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মেসার্স মহিন পোল্ট্রির মালিক মহিন উদ্দীনকে আটক করে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, মাদকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে চৌদ্দগ্রাম থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০